মালদা

মাড়োয়ারি যুবা মঞ্চ মালদা শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল একটি সাংস্কৃতিক সন্ধ্যার

মাড়োয়ারি যুবা মঞ্চ মালদা শাখার পক্ষ থেকে দীপাবলি উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সহিত তা পালন করা হয়। মঞ্চের মালদা শাখার সম্পাদক রাজেশ কুমার আগারয়াল জানান, মালদা জেলাতে তাদের সম্প্রদায়ের প্রায় ৬০০ পরিবার আছে। যার মধ্যে প্রায় তিন হাজার লোকের বসবাস। তাদের প্রত্যেককে নিয়ে প্রতি বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে তাদের আগামী দিনের কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। প্রায় ২০ জনকে লটারি খেলার মাধ্যমে সিলভার কয়েন দেওয়া হয় এবং বেশ কয়েকজন বয়স্কদের সম্বর্ধনা দেওয়া হয়। নাচ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা দিনটি পালন করেন।